ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-০২ ১৫:৪৭:০৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ লাখ ৯৫ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির ৯ কোটি ১৪ লাখ ৭১ হাজার, দ্বিতীয় স্থানে শমরিতা হসপিটাল ৩ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ও তৃতীয় স্থানে ওয়ালটনের ২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস