পুলিশের চোখ নষ্টের মামলা: এক হিজরা রিমান্ডে, তিনজন কারাগারে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-০৩ ১৯:২০:১৫


রাজধানীর পরীবাগে হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) হামলায় মো. মোজাহিদ নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্টের মামলায় সাথী ওরফে পাভেল নামে এক হিজড়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তানিয়া, তন্নী ওরফে তিথী, কেয়া নামে অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে রমনা মডেল থানা পুলিশ তানিয়া, তন্নী ওরফে তিথী, কেয়াকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সাথীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

বিএইচ