বেইলি রোডে আগুন: মামলার প্রতিবেদন ২৪ জুলাই

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৬-০৪ ১৪:৩৪:৪১


রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জন মারা যাওয়ার ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্ত কর্মকর্তা। এজন্য ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু।

বিএইচ