রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

আপডেট: ২০২৪-০৬-০৯ ১০:৫৬:২৯


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) সকাল ৬টা থেকে রোববার (৯ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ১২৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে বলেও জানায় ডিএমপি।

বিএইচ