মিডল্যান্ড ব্যাংককে নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১০ ১০:২৭:০০
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ হবে। ১০ জুন থেকে কোম্পানিটি মিডল্যান্ড ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














