ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১০ ১৬:০৫:১৯


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৬৪ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সী পার্ল হোটেলের ৮ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৫ লাখ ৩১ হাজার ও তৃতীয় স্থানে ব্যাংক এশিয়ার ৪ কোটি ৭৬ লাখ ২৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস