কেএনএফের ৩১ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৬-১১ ১৫:৫০:১৬
বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেফতার ৩১ কারাবন্দিকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মধ্যে ৩০ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবান কারাগারে জায়গা সংকট হওয়ায় তাদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৫ জন নারী সদস্য রয়েছেন।
বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ বলেন, কারাগারে জায়গা সংকট হওয়ায় কারাবন্দি ৩১ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
উল্লখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট,মসজিদে হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এ পর্যন্ত ২১টি মামলা করা হয়েছে। এসব মামলায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেফতার ৯০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













