খুলনায় নবপল্লব শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৬-১১ ১৭:২৪:০৫
যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের (এফসিডিও) অর্থায়নে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্তৃক প্রকৃতি-ভিত্তিক সমৃদ্ধ ও দক্ষ জীবনধারা এবং জীবিকা বাংলাদেশ (নবপল্লব) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে মহানগরীর সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন, কেয়ার বাংলাদেশের নবপল্লবের চীফ অফ পার্টি সেলিনা শেলী খান, প্রাকটিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর পিএইচডি শওকত আরা বেগম ও প্রাকটিক্যাল এ্যাকশনের এশিয়া রিজিওনাল ডিরেক্টর অয়ন অরুণ ব্যানার্জী।
অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হোসেন খাঁন।
কর্মশালায় অংশগ্রহন ও অবদান রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানীত শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা , উপপরিচালক/বিভাগীয় কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন, আবহাওয়া অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগ ও জেলা পর্যায়ের কমর্কতা, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও/ আইএনজিও/ ইউএন এজেন্সীর প্রতিনিধিগণ।
উপস্থিত অবহিতকরণ কর্মশালার সকলের জ্ঞাতার্থে কেয়ার বাংলাদেশের রিজিওনাল কোঅর্ডিনেটর সিদ্দিকুর রহমান সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে নবপল্লব প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। কর্মশালা সঞ্চালনায় ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম ম্যানেজার সেলিম মোড়ল।
কর্মশালায় জানানো হয় প্র্যাকটিক্যাল এ্যাকশন প্রকল্পের লক্ষ্যঃ এই প্রকল্পর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ২টা পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা সুন্দরবন ও হাকালুকি হাওড় সংলগ্ন জীববৈচিত্র ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং জীববৈচিত্র সংরক্ষণ, একই সাথে প্রকৃতি ভিত্তিক ও স্থানীয়ভাবে উদ্ভাবিত অভিযোজন আমলে নিয়ে মানুষের জীবিকা নিশ্চিত করা। প্রকল্পের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে আরো ০৮টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও কাজ করছে । উল্লেখিত ৮টি উন্নয়ন সংস্থা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় সুন্দরবন লাগোয়া ০৯ উপজেলায় মোট ৫৬ টি ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে। জলবায়ূ ও আবহাওয়া তথ্য সেবা, জলবায়ূ সহিষ্ণু ওয়াশ সেবা, জলবায়ূ সহিষ্ণু অবকাঠামো এবং কারিগরি প্রশিক্ষণ, নবায়ন যোগ্য শক্তি/জ্বালানী, জলবায়ূ সহিষ্ণু প্রকৃতি ভিত্তিক জীবিকায়ন চর্চা এবং স্থানীয় ভাবে নেত্বত্বাধীন অভিযোজন প্রক্রিয়া এবং স্থানীয় সরকারের যে বিভাগগুলো রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।
কর্মশালা উপস্থিত সংশ্লিষ্ট সকলে সুন্দরবন রক্ষায় চলমান সকল প্রচেষ্টার সাথে নবপল্লব প্রকল্পের সফলতার জন্য সম্মিলিতভবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













