৭ জুলাই থেকে উৎপাদনে ফিরছে সাফকো স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১২ ১২:১৪:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বন্ধ মিলগুলো দুই মাস পর আগামী ১ জুলাই থেকে খোলা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে কোম্পানিটি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি । কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি। এর পর চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














