বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১২ ১৩:০৭:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সেলভো কেমিক্যাল ও বিডি থাই ফুড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২০ জুন, বৃহস্পতিবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ১২ জুন ও ১৯ জুন স্পট মার্কেটে হবে এ কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ জুন, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।

 

এসকেএস