প্রাইম ব্যাংকের মনোনীত পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১৩ ১১:৪৫:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে  প্রাইম ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির মনোনীত পরিচালক তানভীর এ চৌধুরী ৫ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করেছেন।

ব্যাংকটির এই মনোনীত পরিচালক ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এর আগে ২৮ এপ্রিল শেয়ার ক্রয়ের ঘোষণা দেন তিনি।

 

এসকেএস