ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-১৩ ১২:১৫:১৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩ জন মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৫১টি ইয়াবা ট্যাবলেট, ২৫২ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে বলেও জানায় ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













