৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১৯ ১১:১৯:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।বন্ডটি হবে ব্যাংকের ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড। এটি হবে অরূপান্তরযোগ্য। এর মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














