ওয়ালটনের পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-১৯ ১৩:২৯:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক এস এম রেজাউল করিমের হাতে থাকা ৩ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯০টি শেয়ারের মধ্য থেকে ৫ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন তিনি।

এর আগে ৩০ এপ্রিল তিনি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।

 

এসকেএস