ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৭-০৩ ১৯:৫৪:৩৯
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোাম্পানি লিমিটেডের ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
১৩ জুন (বৃহস্পতিবার) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় কমিশন বে-মেয়াদি ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আড়াই কোটি টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














