ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২২ ১১:০০:১২


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২১ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন ও ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

বিএইচ