ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১০:১৯:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএ-এর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














