উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১৩:০৮:২৪
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কার্যক্রম ফের চালু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত শনিবার (২২ জুন) থেকে কোম্পানিটি উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এর আগে গ্যাস সংকটের কারণে আনুমানিক ২ মাস কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














