দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৫ ১৫:৩৮:৩৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৪৮৭ বারে ২৩ লাখ ৯৫ হাজার ৮১৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। ফান্ডটি ৪৫৭ বারে ১১ লাখ ৭ হাজার ২২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৮৪৭ বারে ৪ লাখ ১৪ হাজার ৫৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৮.১৬ শতাংশ, আইসিবির ৭.৫৪ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৯৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.০৪ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













