রবি আজিয়াটার ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৫ ১৬:২২:২৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ জুন থেকে কোম্পানিটি  ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

 

এসকেএস