২ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৬ ১১:৩০:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার সময়সূচি জানানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই বিকাল ৩টায়।
অপরদিকে, একইদিন বিকাল ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা।
সভায় ফান্ডদুটির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














