ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২৯ ১৩:২০:৪৮


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য গেছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (২৯ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯০১ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

বিএইচ