উত্তরা ব্যাংকের এমডির শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-০২ ১৪:১৫:৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক অথবা ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














