কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রনে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-০২ ১৫:১৬:২৬
রাজধানীর বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













