সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার আজিজ আহমদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-০২ ১৬:০৫:১৮
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০২২ সালের ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













