উত্তরা ব্যাংকের এমডির শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-০৪ ১৩:৫৯:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন ৫০ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
এর আগে ২ জুলাই শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














