কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৭-১১ ১১:৪৮:০২
কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদারপাড়া ও পলাং কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসান (১০) ও নূর জাহান (২৭)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













