ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৫ ১১:৪৬:১৫


রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ।

সোমবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

এম জি