ইয়াকিন পলিমারের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-১৮ ১১:২৪:৩৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের ২ কোটির বেশি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আগের উদ্যোক্তা ও পরিচালকদের ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫টি শেয়ার কাপাইতা প্যাকিজং সলিউশন, চাকলাদার রেজওয়ানুল ইসলাম, হারুনুর রশিদ এবং দিদারুল ইসলামকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

এর আগে  ৪ এবং ৭ জুলাই শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া দেন উদ্যোক্তা ও পরিচালকরা।

 

এসকেএস