কেয়া কসমেটিকসের লেনদেন বন্ধ কাল
প্রকাশ: ২০১৬-০৯-২০ ১৪:৩৭:৫২
রেকর্ড ডেটের কারণে কেয়া কসমেটিকস লিমিটেডের লেনদেন আগামীকাল বুধবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা আজকে মঙ্গলবার সম্পন্ন হবে । আগামী ২২ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













