খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৭-২৭ ১৬:৩৭:৪৯
খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা জুনেল চাকমা নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত রঞ্জন চাকমার ছেলে।
এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের অতর্কিত গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএসের (এম এন লারমা) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক গণমাধ্যমকে বলেন, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। আমরা মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













