সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৮-১৬ ১৮:৪৫:১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে পাঠানটুলী বাসস্ট্যান্ডে পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সেখানে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের খবরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













