স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক ও দুই অতিরিক্ত মহাপরিচালককে ওএসডি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২০ ১৭:০১:৪২


স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও দুই অতিরিক্ত মহাপরিচালককে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে-শাহনেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. টিটো মিঞাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতর মহাখালীতে পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ ও ডা. মো. কামরুল হাসানকে (চিকিৎসা শিক্ষা) ওএসডি করে স্বাস্থ্য অধিদফতর মহাখালীতে পদায়ন করা হয়েছে। এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া ওএসডি হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে।

বিএইচ