পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই-বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-২৫ ১২:২৪:২৪
পুঁজিবাজারের আস্থার জায়গায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান তিনি। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম – সিএমজিএফ এর সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।
রোববার (২৫ আগস্ট) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর সাথে সৌজন্য বৈঠকে বিএসসির নতুন চেয়ারম্যানের খন্দকার রাশেদ মাকসুদ এসব বলেন।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













