শিরীন শারমিনের পদত্যাগপত্র গ্রহণ ও প্রজ্ঞাপন জারি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ২০:৫৯:৪৯
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিরীন শারমিন চৌধুরী পত্রযোগে স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি সোমবার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














