র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন জিল্লুর, পদায়ন ৩৭ ডিআইজির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০৩ ১৬:৪৫:১৮
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জিল্লুর রহমানকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ৩৭ ডিআইজিকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
৩৭ ডিআইজি যেসব ইউনিটের দায়িত্ব পেয়েছেন তা দেখতে লিংকে ক্লিক করুন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














