চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৯-০৪ ০৯:৫৯:৪২
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি থাকা সহকারী পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার মহাখালীতে (সহকারী পরিচালক) হিসেবে ওএসডি করা হয়। পাশাপাশি তাকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে। এর আগে ডা. জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানটিতে সংযুক্ত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














