পুলিশের ইমেজ বাড়াতে পর্যাপ্ত সময় লাগ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০৪ ১৫:৩৬:০০


পুলিশের ইমেজ বাড়াতে পর্যাপ্ত সময় লাগ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নেই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে।

উপ‌দেষ্টা বলেন, আমি তো একদিনে এটা পারবো না। সময় দিতে হবে। আস্তে আস্তে আমি ব্যবস্থা নিচ্ছি।

এম জি