জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন আফসানা বেগম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০৫ ১৮:৫২:০৩


জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হয়েছেন কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০ (২) অনুযায়ী আফসানা বেগমকে আগামী ২ বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আফসানা বেগমের জন্ম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে। সেখানেই পিএইচডি গবেষণা করছেন।

তার লেখা উল্লেখযোগ্য বই হলো- ‘প্রতিচ্ছায়া’, ‘বেদনার আমরা সন্তান’, ‘আমি অথবা আমার ছায়া’, ‘দিনগত কপটতা’।

এম জি