ডিএনসিসির ২ কর্মকর্তাকে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১০ ২০:০৯:১৩


প্রশাসনিক কাজের স্বার্থের কথা উল্লেখ করে দুইজন কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে তাদের বদলি করেন।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের বেঞ্চ সহকারী মামুনুল হায়দার পাটোয়ারীকে বদলি করে ডিএনসিসির অঞ্চল ৪ এর রাজস্ব বিভাগের রেভিনিউ সুপারভাইজার করা হয়েছে।

অন্যদিকে অঞ্চল ৪ এর রাজস্ব বিভাগের রেভিনিউ সুপারভাইজারকে বদলি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের বেঞ্চ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এম জি