কল সেন্টার চালু করল রেলওয়ে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১০ ২০:৩৩:৩১
যাত্রী সেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। আজ ১০ সেপ্টেম্বর থেকে এই সেবা চালু করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা যেকোনো নম্বর হতে ১৩১ নম্বরে কল করে রেলসংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা নিতে পারবেন। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টারবিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














