পুলিশের ৪৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১২ ১২:৪০:৩২
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৬ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর-বিভাগে ব্যাপক রদবদল চলছে। এর মধ্যে বুধবার সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














