শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু করল শ্রম মন্ত্রণালয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১২ ১৩:২১:৪৭
শ্রমিকরা যাতে তাদের অসন্তোষ ও অভিযোগ জানাতে পারে সে জন্য হেল্প লাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। টোল ফ্রি এ নম্বরে কল করে একজন শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সকল প্রকার অভিযোগ জানাতে ডায়াল করুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি)।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














