যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-১২ ১৫:১৬:৩৩
সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশু হলো- কুরকি গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লার ছেলে হযরত আলী (৭) ও তার ছোট ভাই জাহাঙ্গীর মোল্লার মেয়ে জান্নাতি (৭)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের দাদা আব্দুর রহিম মোল্লা যমুনা নদীতে গোসল করতে গেলে শিশু হযরত আলী ও জান্নাতি তার সঙ্গে যায়। দাদার অগচরে তারা যমুনায় তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে নদীর জোত পাড়ায় এলাকা থেকে নৌ পুলিশের সহযোগিতায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
চৌহালি থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, বৃহস্পতিবার সকালে নৌপুলিশের সহযোগিতায় যমুনা নদীর জোতপাড়া এলাকা থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













