ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০২ ২০:০৬:১৫
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর আয়োজনে “অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল খোন্দকার মোঃ মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মোঃ শহিদুল ইসলাম।
ব্যাংকের অডিট অ্যান্ড ইনস্পেকশন ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














