পাওয়ার বিবিটি, গ্যাস জেনারেটর কিনবে জাহিন স্পিনিং

প্রকাশ: ২০১৬-১০-২৯ ১৮:২৬:৩২


zaheen-spining-logoপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ পাওয়ার বিবিটি, গ্যাস জেনারেটর, ইয়ান কোয়ালিটি মেশিন এবং কম্প্রেসার কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির ৫১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, এই ৪ সরঞ্জাম কিনতে ৫ কোটি টাকা খরচ হবে। সভায় কোম্পানিটি সর্বশেষ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা দেয়।