টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪০
প্রতিনিধি আপডেট: ২০২৪-১১-০৪ ০৯:০৩:২৬
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














