গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১১-০৪ ১৪:১১:৩৯
দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
জানা গেছে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় তাপসকে গ্রেফতার করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














