ডিএসইতে লেনদেন ৭৪৮ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-১১-২৮ ১৫:৪১:৫৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৭৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩৭ কোটি ৭৮ লাখ টাকা বা ২২ শতাংশ বেশি লেনদেন। গতকাল এ বাজারে ৬১০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৯ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













