বছরজুড়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-৩১ ০০:১১:২৯
বছরজুড়ে পুঁজিবাজারে সূচক, মূলধন ও পুঁজি কমার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা বেড়েছে। অস্থির বছর ২০২৪ সালে আগের বছরের চেয়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ বছরে ডিএসইতে ১ লাখ ৪৮ হাজার ৬৩৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের বছরে হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭ হাজার ৫৭৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা বা ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
এ বছরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। সবচেয়ে কম লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৫১ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













